বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ কালিয়াকৈরে গণমাধ্যমে নিউজ প্রকাশের পর সরকারী টাকায় কেনা সেই চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার।
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ৫৬টি জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ৫৬টি জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলায় ইরানের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের ওপর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। শনিবার (১৪ মার্চ) দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, চলমান সংঘাতের প্রলেপে এ পর্যন্ত অন্তত ৫৬টি জাদুঘর ও প্রাচীন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফরাসি সংবাদ মাধ্যম ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানে যুদ্ধের শুরুর দিকেই মার্কিন-ইসরায়েলি হামলায় ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য ‘গোলেস্তান প্যালেস’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। কাসার রাজবংশের শাসনামলে রাজকীয় বাসভবন হিসেবে ব্যবহৃত এই প্রাসাদটি তেহরানের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ স্থাপনা।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ক্ষয়ক্ষতির তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী তেহরান। এখানে অন্তত ১৯টি স্মৃতিস্তম্ভ বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মধ্য ইরানের ইসফাহান শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সপ্তদশ শতাব্দীর স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন ‘নাখশ-ই জাহান স্কয়ার’-ও রেহাই পায়নি।


দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের সিরাফ বন্দরে শতবর্ষী পুরোনো বাড়িঘর সমৃদ্ধ ঐতিহাসিক এলাকাটিতেও বেশ কয়েকটি স্থাপনায় আঘাত হেনেছে হামলাকারীরা।

এদিকে, যুদ্ধবিধ্বস্ত ইরান, ইসরায়েল এবং লেবাননের শত শত ঐতিহাসিক স্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো। শুক্রবার ফরাসি সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটি জানায়, যুদ্ধের কারণে এসব অমূল্য স্থাপনা বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com