বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
হেলিকপ্টার নজরদারিতে আসছে এসএসসি পরীক্ষা

হেলিকপ্টার নজরদারিতে আসছে এসএসসি পরীক্ষা

স্টাফ রিপোর্টার: আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষার কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় হেলিকপ্টার টহলও থাকতে পারে।

মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা প্রশ্নফাঁসের সুযোগ দেওয়া হবে না। পরীক্ষার কেন্দ্রগুলোতে নজরদারি বাড়ানো হবে।

তিনি আরও বলেন, প্রয়োজনে কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন করা হবে এবং পরীক্ষার সময় পরিস্থিতি পর্যবেক্ষণে আকাশপথে হেলিকপ্টার টহলের ব্যবস্থাও রাখা হতে পারে। এছাড়াও পরীক্ষার আগে সম্ভব হলে সব বোর্ডের চেয়ারম্যানের সাথে সভা করা হবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা করবেন বলেও জানান শিক্ষামন্ত্রী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com