বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিউ ইয়র্কে দুই শিশুকে যৌন নিপীড়ন: বাংলাদেশি ইমাম গ্রেপ্তার কুড়িগ্রামে দুই বছরের শিশু আয়েশা আক্তার আশুরা হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এই দম্পতিকে গ্রেপ্তার করেছে মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ গাইবান্ধায় জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে কাজী মাওলানা আব্দুল হামিদ কারাগারে মে দিবস আসে, মে দিবস যায়— শ্রমিকের ভাগ্য বদলায় না কেন? মহান মে দিবস আজ, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ৯৬ খাতে ন্যূনতম মজুরি নেই, উন্নয়নের আড়ালে শ্রমিকের বঞ্চনা বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা অভিযোগে জর্জরিত অধ্যক্ষের বদলি, লালমনিরহাট টিটিসিতে স্বস্তির আভাস
লাইভে এনসিপি নেতাকে জুতাপেটার হুমকি, জিমের সদস্যপদ স্থগিত

লাইভে এনসিপি নেতাকে জুতাপেটার হুমকি, জিমের সদস্যপদ স্থগিত

গাইবান্ধা প্রতিনিধি: ফেসবুক লাইভে দলীয় নেতাকে জুতাপেটার হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলা শাখার সদস্যসচিব বায়েজিদ বোস্তামি জিম–এর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তার সদস্যপদ স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

এছাড়া অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ছাত্রশক্তি–এর কেন্দ্রীয় কমিটি। সংগঠনের ঐক্য, সংহতি ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার–এর নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের গঠনতন্ত্রের ধারা ৬.৪.৯ অনুযায়ী সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়—এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবং ধারা ৬.৬.২ মোতাবেক বায়েজিদ বোস্তামি জিমের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে রাফিয়া রেহনুমা হৃদি–কে। উপপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আল মেহরাজ শাহরীয়ার মিথুন এবং সদস্য হিসেবে রয়েছেন নাঈম আবেদীন।

তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে বায়েজিদ বোস্তামি জিম বলেন, “আমি নোটিশ পেয়েছি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথা বলব এবং নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল করব।”

এর আগে গত বুধবার (১০ মার্চ) রাতে নিজের ফেসবুক পেজে প্রায় ১৭ মিনিটের একটি লাইভে এসে তিনি গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টি–এর আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি–কে প্রকাশ্যে জুতাপেটা করা এবং রাজনীতি থেকে বিতাড়নের হুঁশিয়ারি দেন বলে অভিযোগ ওঠে।

উল্লেখ্য, বায়েজিদ বোস্তামি জিম এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।


অন্যদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে খাদেমুল ইসলাম খুদি বলেন, “আমি কাউকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করিনি। আমার সঙ্গে কারও ব্যক্তিগত বিরোধ বা হিংসা নেই। জিম বয়সে ছোট—না বুঝেই লাইভে আমাকে নিয়ে আক্রমণাত্মক ও অসৌজন্যমূলক বক্তব্য দিয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। মূলত কোনো মহলের ইন্ধনে আমাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com