বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সুন্দরগঞ্জে পাগলা কুকুরের তাণ্ডব, মৃত্যু মিছিলে যোগ হলো আরও এক প্রাণ পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোরবানির হাটে নজর কাড়তে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ জামিন পেয়ে খুন করতে এসে নিজেই খুন হলেন যুবলীগ নেতা অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা আইজিপির হাত থেকে ‘এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ’ পেলেন এএসপি জয়ন্ত কুমার স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে পটুয়াখালীর ৪ ছাত্রী নিখোঁজ ময়নাতদন্তের পর লোমহর্ষক বর্ণনা দিলেন চিকিৎসক আটোয়ারিতে প্রভাবশালী প্রকৌশলী মকবুল ইশারায় ভিটে মাটি ছাড়া ফজলুর পরিবার পঞ্চগড়ের আলোচিত এসপি মো. মিজানুর রহমান প্রত্যাহার
মোহাম্মদপুরে প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

মোহাম্মদপুরে প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪ মিনিটের দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডে অবস্থিত স্কুলটিকে লক্ষ্য করে বোমাগুলো ছোড়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশ জানায়, ঘটনাস্থলে দুটি মোটরসাইকেলে চারজন এসে হামলা চালায়। তারা দ্রুত পরপর দুটি পেট্রোল বোমা স্কুলের দিকেই নিক্ষেপ করে এবং মুহূর্তের মধ্যেই মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।

ফুটেজে দেখা যায়, গভীর রাতে দুটি মোটরসাইকেল এসে স্কুলের সামনে কিছুক্ষণ অবস্থান করে। চালকদের মাথায় হেলমেট ছিল, আর পেছনের দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ। এরপর এক ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে পেট্রোল বোমায় আগুন জ্বেলে পরপর দুটি বোমা নিক্ষেপ করে। বিস্ফোরণের পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, স্কুলটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কেউ আহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।


পুলিশ ঘটনার উদ্দেশ্য ও জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে বলে জানিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com