বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে জামায়াত চরফ্যাশনে নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলায় বিএনপির ৮ নেতাকর্মী আহত ৯ তলা থেকে লাফ দিয়ে প্রাণ দিলেন কিশোরী তিন বোন আমরা তিস্তাকে জীবন দিবো, লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারেজ হেলিপ্যাডে জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান বেকার ভাতা নয়, ক্ষমতায় গেলে কর্মসংস্থান দেবে জামায়াত: চরফ্যাশনে অধ্যাপক মজিবুর রহমান ‎একটি ভণ্ড ও মোনাফেকের দল খুচরা টাকায় ভোট কিনতে চায়: নুরুল ইসলাম নয়ন হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা নিলাম ছাড়াই সেতু ভেঙে বাড়িতে নিলেন ইউপি চেয়ারম্যান তারেক-জুবাইদার বিবাহবার্ষিকী আজ, সংগ্রাম পেরিয়ে পার হল ৩২ বসন্ত বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় ৬ জন আটক, ১৫ দিনের কারাদণ্ড
জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে, বললেন মার্কিন কূটনীতিক

জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে, বললেন মার্কিন কূটনীতিক

ডেস্ক রিপোর্ট:: আগামী ১২ ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের আগের ইতিহাসের চেয়ে সবচেয়ে ভালো ফলাফল করবে বলে মন্তব্য করেছেন এক মার্কিন কূটনীতিক।


সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জানিয়েছে, গত ১ ডিসেম্বর নারী সাংবাদিকদের সঙ্গে এক রুটিন আনঅফিসিয়াল বৈঠক করেন এ কূটনীতিক। তখন তিনি বলেন, “এবারের নির্বাচনে জামায়াত আগে যা করেছে তার চেয়ে ভালো করবে।”

জামায়াত নির্বাচনে ভালো ফলাফল করতে পারে এমন সম্ভাবনা থাকায় তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র বন্ধুত্ব করতে চায় বলেও তিনি জানান। তিনি বলেন, “আমরা চাই তারা আমাদের বন্ধু হোক।

এছাড়া জামায়াতে ইসলামী জয়ী হলে বাংলাদেশে শরীয়াহ আইন জারি করতে দেওয়া হবে না বলে জানান ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এ কর্মকর্তা। নারী সাংবাদিকদের তিনি বলেন যদি জামায়াত শরীয়াহ কার্যকর করে তাহলে এর পরেরদিনই বাংলাদেশের পোশাক শিল্পের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন তারা।


ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জামায়াত আসন্ন নির্বাচনে ভালো করবে এমনটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও বিশ্বাস করেন। তবে তিনি সঙ্গে এও মনে করেন, জামায়াত এত আসন পাবে না যেখানে তাদের সঙ্গে বিএনপির জাতীয় সরকার গঠন করতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com