বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ইউপি সদস্যের বিবাহিত বোন পান বিধবা ভাতা, বাবা-ছেলে-ভাতিজা প্রতিবন্ধী ভাতা লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কু’পিয়ে জ’খম, হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষকের ৮ দিনেও ফেরেনি জ্ঞান, গ্রে’প্তার হয়নি কোনো আসামি বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা গাজীপুরে সাংবাদিক সহ দুজনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগ নেতার পদত্যাগ লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন পৌর বিএনপির সভাপতি রুমিন ফারহানা কি ‘গুপ্ত আওয়ামী লীগার’? বাড়িতেই পর্ণ ভিডিও তৈরি; ৪ তরুণী উদ্ধার, স্বামী-স্ত্রী ও ছেলেসহ আটক ৫ নারী সহকর্মীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল বিচিত্র পেশা কুঁচিয়া ধরা কুঁচিয়া শিকারেই জীবিকা নির্বাহ
গাইবান্ধায় ঝড়ো হাওয়ায় বটগাছ ভেঙে চায়ের দোকানে নারীর মৃত্যু

গাইবান্ধায় ঝড়ো হাওয়ায় বটগাছ ভেঙে চায়ের দোকানে নারীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সময় পুরোনো একটি বটগাছ ভেঙে পড়ে শাপলা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ মে) রাতে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পীরপল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাপলা বেগম স্থানীয় চা দোকানি খোকা মিয়ার দ্বিতীয় স্ত্রী। ঘটনার সময় তিনি নিজ দোকানে কাজ করছিলেন। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন তার স্বামী খোকা মিয়া, যিনি তখন দোকানের বাইরে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে পড়লে শাপলা বেগম মোবাইল ফোনে স্বামীকে দ্রুত দোকানে ফিরতে বলেন। এর কিছুক্ষণ পরেই শুরু হয় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি। হঠাৎ বাজারের পাশের একটি পুরোনো বটগাছ ভেঙে পড়ে তাদের দোকানের ওপর। গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান শাপলা।

এদিকে, শাপলার মৃত্যুতে পীরপল বাজারে নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা অভিযোগ করেন, গাছটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবহেলার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি এলাকাবাসীর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com