বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ কালিয়াকৈরে গণমাধ্যমে নিউজ প্রকাশের পর সরকারী টাকায় কেনা সেই চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার। ধর্ষণকারী ক্লিনিকের পরিচালককে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ
ঢাকার বিমানবন্দরে চিত্র নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকার বিমানবন্দরে চিত্র নায়িকা নুসরাত ফারিয়া আটক

অনলাইন ডেস্ক:: ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় রয়েছে।

শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি থাইল্যান্ড যাচ্ছিলেন বলে জানা গেছে।

এর আগে, আওয়ামীলীগ সরকার পতনের ফলে কেবল রাজনৈতিক অঙ্গনে নয় বরং এর প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। হাসিনা সরকারের পতনের পর, ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়। তারপর থেকেই বেরিয়ে আসতে শুরু করে শোবিজ তারকাদের থলের বিড়াল। আবিষ্কৃত হয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সখ্যতা এবং সংশ্লিষ্টতার বিষয়টি। সেই ধারাবাহিকতা বজায় রেখেই আসে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম।

ক্যারিয়ারের শুরু থেকেই সাহসী রূপে ধরা দিয়েছেন। খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছে নুসরাত ফারিয়াকে। শুধু তাই না, ধনাঢ্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়িয়েও নানা সময় সমালোচনার শিকার হয়েছেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com