বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পে স্কেল ২০২৬: স্বস্তির বেতন, নাকি অর্থনীতির নতুন পরীক্ষা? আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার লালমনিরহাট  জেলা অডিশন অনুষ্ঠিত। লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ভজনপুরে অবসরজনিত বিদায় সংবর্ধনায় আবেগঘন পরিবেশ, বিদায় নিলেন শিক্ষক আব্দুর রশীদ বাড়ইপাড়া শাখার শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন, সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক রফিকুল গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভুল বুঝতে পেরে প্রাক্তন প্রধান শিক্ষককে ফেরাতে শিক্ষার্থীদের আকুতি: জেলা প্রশাসকের কাছে আবেদন পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, জগদল বাজারের ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা
ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়া, আগামীকাল তোলা হবে আদালতে

ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়া, আগামীকাল তোলা হবে আদালতে

অনলাইন ডেস্ক: চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটকের পর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে নেওয়া হয় মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে। আগামীকাল সোমবার তাকে আদালতে তোলা হবে বলে ডিবি সূত্রে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রোববার বিকেলে বলেন, গ্রেপ্তার অভিনেত্রীর বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে। এ কারণে বিদেশে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। ডিবিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

পুলিশ সূত্র জানায়, নুসরাত ফারিয়াসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে গত এপ্রিলে আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী এনামুল হক। পরে আদালতের নির্দেশে ভাটারা থানায় হত্যাচেষ্টা মামলাটি নথিভুক্ত করা হয়। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারসংশ্লিষ্ট মোট ২৮৩ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩০০-৪০০ জনকে আসামির তালিকায় রাখা হয়েছে। এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে কাজ করেন নুসরাত ফারিয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com