বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিউ ইয়র্কে দুই শিশুকে যৌন নিপীড়ন: বাংলাদেশি ইমাম গ্রেপ্তার কুড়িগ্রামে দুই বছরের শিশু আয়েশা আক্তার আশুরা হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এই দম্পতিকে গ্রেপ্তার করেছে মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ গাইবান্ধায় জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে কাজী মাওলানা আব্দুল হামিদ কারাগারে মে দিবস আসে, মে দিবস যায়— শ্রমিকের ভাগ্য বদলায় না কেন? মহান মে দিবস আজ, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ৯৬ খাতে ন্যূনতম মজুরি নেই, উন্নয়নের আড়ালে শ্রমিকের বঞ্চনা বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা অভিযোগে জর্জরিত অধ্যক্ষের বদলি, লালমনিরহাট টিটিসিতে স্বস্তির আভাস
কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত

কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত

ডেস্ক রিপোর্ট :::কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। রোববার (১৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকের এ ঘটনায় রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে স্থানীয় জনতা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, রাতে হঠাৎ এক যুবক কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে ৪ রাউন্ড গুলি করে। ওই সময় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়। পরে দ্রুত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিবুল ভিডিও কনটেন্ট ক্রিয়েটর বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গুলিবিদ্ধ রাকিবুলকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান জানান, রাতে তারা কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। পরে এগিয়ে গিয়ে দেখেন এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তারা।

অন্যদিকে হাসপতালে আহত রাকিবুলের বন্ধু রনি জানান, ঘটনার সময় রাকিবুলসহ তাদের কয়েকজন মেয়ে বন্ধু শহীদ মিনারের পাশের চায়ের দোকানে চা পান করছিলেন। ওই সময় এক যুবক রাকিবুলকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই গুলির শব্দ পেয়ে তারা শহীদ মিনারের উপর গিয়ে দেখেন রাকিবুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার মাথায় গুলিবিদ্ধসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন। ওই সময় সেখানে থাকা লোকজন দৌড়ে একজনকে ধরে ফেলে। বর্তমানে সে শাহবাগ থানা হেফাজতে রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com