বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পৌঁছানোর পর তাকে দ্রুত হাসপাতালের নিউরো আইসিইউতে নেওয়া হয়।


বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম আজ বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় সাড়ে তিন ঘণ্টার বিমান যাত্রা শেষে নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান মির্জা আব্বাস। বিমানবন্দর থেকে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডা. রফিকুল ইসলাম আরও বলেন, সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা মির্জা আব্বাসকে হাসপাতালের নিউরোলজি বিভাগের আইসিইউতে ভর্তি করেছেন। দীর্ঘ যাত্রায় তার কোনো শারীরিক জটিলতা তৈরি হয়নি এবং বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এর আগে, আজ রোববার সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স যোগে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কে প্রায় পৌনে চার ঘণ্টার একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচার পরবর্তী নিবিড় পর্যবেক্ষণের জন্য ওই রাতেই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com