বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরিবারের অমতে বিয়ে, ২ বছর না যেতেই স্বামীর হাতে খুন কিশোরী সনদ-এনআইডিতে গরমিল, সুন্দরগঞ্জে সহ-সুপারের নিয়োগ প্রশ্নবিদ্ধ তেঁতুলিয়ায় জুয়া বিরোধী অভিযানে আটক ৮, ছেড়ে দেওয়ার অভিযোগ ২ জনকে টেকনাফে মুরগির খামারে মিলল ৫ লাখ পিস ইয়াবা মিঠাপুকুরে নিখোঁজের ৭ ঘন্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার লালমনিরহাট পৌরশহরের ডালপট্টি এলাকায় প্রকাশ্যে হা’মলা! পথচারী গু’রুতর আহত, আটক-১ ‎ লালমনিরহাটে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জুলাই সনদ বাস্তবায়নসহ ৯ দফা দাবীতে, লালমনিরহাট জেলা জামায়াতের লিফলেট বিতরণ গাইবান্ধায় গরুর খামারে পাওয়া গেল ৪০০ লিটার পেট্রোল মেলায় লটারি বিক্রির টাকা ও পুরস্কার নিয়ে বিএনপি নেতার গা-ঢাকা
ভারত থেকে এলো ১৬ টন চাল

ভারত থেকে এলো ১৬ টন চাল

আন্তর্জাতিক রিপোর্ট :: ভারত থেকে আমদানি করা চাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে দুটি জাহাজ। ভারতের কলকাতা বন্দর থেকে পানামা পতাকাবাহী ‘এইচ টি পাইনিওর’ জাহাজে ১১ হাজার এবং ভিয়েতনাম পতাকাবাহী ‘হোয়াংটন-৮৯’ জাহাজে পাঁচ হাজার মেট্রিক টন চাল নিয়ে বন্দরে ভিড়েছে জাহাজ দুটি।

উন্মুক্ত আর্ন্তজাতিক দরপত্রের মাধ্যমে এই চাল আমদানি করা হয়েছে বলে জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সেভেন সিয়েসে’র ব্যবস্থাপক আবুল হাসেম শামিম জানিয়েছেন।

তিনি বলেন, কলকাতা বন্দর থেকে মোংলা বন্দরে ছেড়ে আসা জাহাজ দুটি থেকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রোববার (১৫ মার্চ) সকাল থেকে চাল খালাস প্রক্রিয়া শুরু হয়। এরপর ছোট লাইটারেজ জাহাজে করে খালাস হওয়া চাল নৌপথে দেশের বিভিন্ন জেলার সরকারি গুদামে নেওয়া হচ্ছে।

৪-৫ দিনের মধ্যে জাহাজ থেকে পুরোপুরি চাল খালাস প্রক্রিয়া শেষ হবে বলে জানান আবুল হাসেম।

মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান সরদার বলেন, জিটুজি চুক্তির মাধ্যমে সরকার ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে আট লাখ টন সিদ্ধ ও আতপ চাল আমদানির সিদ্ধান্ত নেয়। সেই চুক্তির আওতায় ভারত থেকে মোংলা বন্দরে আমদানি হওয়া চালের এটি নবম চালান।

তিনি আরও বলেন, দেশের বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখতে ও সরবরাহ বাড়াতে ভারত থেকে সরকার এবং বেসরকারি পর্যায়ে বিপুল পরিমাণ চাল আমদানি শুরু হয়েছে। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা এই চালের মধ্যে নন-বাসমতি চালই বেশি, যা দেশের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করছে।

২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে নিয়মিতভাবে ভারতের পেট্রাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে চাল আসছে, যা দেশের বিভিন্ন স্থানে দ্রুততম সময়ে সরবরাহ করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com