বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটের বড়বাড়িতে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংবাদ প্রকাশে লালমনিরহাটে বদলি পরে স্ত্রীর পাল্টা অভিযোগ লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে ৫ সদস্য গ্রেপ্তার অটোরিক্সা চালকদের চাঁদা আদায়ের ভিডিও ভাইরালের জেরে লালমনিরহাট ডিবির অভিযানে আটক সেই দুই চাঁদাবাজ ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত থাকা প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে সাদুল্লাপুরে বরখাস্ত চেয়ারম্যানের হুমকি ও প্রকাশ্যে লাঞ্ছিত প্যানেল চেয়ারম্যান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহৃত স্কুলছাত্র উদ্ধার সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিককে মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
অটোরিক্সা চালকদের চাঁদা আদায়ের ভিডিও ভাইরালের জেরে লালমনিরহাট ডিবির অভিযানে আটক সেই দুই চাঁদাবাজ

অটোরিক্সা চালকদের চাঁদা আদায়ের ভিডিও ভাইরালের জেরে লালমনিরহাট ডিবির অভিযানে আটক সেই দুই চাঁদাবাজ

নিজস্ব প্রতিবেদক :: লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা উত্তোলনের সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-এর সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে সদর কোট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অটোরিকশা চালকদের নিকট থেকে চাঁদা আদায়ের অভিযোগে মোঃ মজমুল হক (৫০) ও মোঃ মোসলেম উদ্দিন ভোলা (৪০)-কে হাতেনাতে আটক করা হয়।

আটক মোঃ মজমুল হক আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া এলাকার বাসিন্দা এবং মোঃ মোসলেম উদ্দিন ভোলা লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা এলাকার বাসিন্দা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় মোঃ মজমুল হককে ১০০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোঃ মোসলেম উদ্দিন ভোলাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব, সহকারী কমিশনার (ভূমি), লালমনিরহাট সদর।

জেলা পুলিশ জানিয়েছে, চাঁদাবাজি ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com