বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
সাদুল্লাপুরে বরখাস্ত চেয়ারম্যানের হুমকি ও প্রকাশ্যে লাঞ্ছিত প্যানেল চেয়ারম্যান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহৃত স্কুলছাত্র উদ্ধার সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিককে মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার কাঠালিয়ায় মাদক কারবারির কামড়ে পুলিশের এসআই আহত ইফতারের পরে হঠাৎ অসুস্থ জামায়াত আমির পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের, আহত ২ জলঢাকায় ট্রাক চাপায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু লালমনিরহাটের পাটগ্রামে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ প্রাক্তনের লালমনিরহাট বিমানবন্দর, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ শুরু করবে : মন্ত্রী আসাদুল হাবিব দুলু
কাঠালিয়ায় মাদক কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

কাঠালিয়ায় মাদক কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

অনলাইন ডেস্ক :: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানের সময় এক মাদক কারবারির কামড়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চেচরীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তা রতন চন্দ্র হাওলাদার কাঠালিয়া থানায় উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত। অভিযুক্ত সুজন হাওলাদার (৩০) উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের বাসিন্দা এবং সোবাহান হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারের অভিযোগে কাঠালিয়া থানা-পুলিশের একটি দল এলাকায় অভিযান চালায়। এ সময় সুজন হাওলাদারকে আটক করার চেষ্টা করলে তিনি পুলিশের ওপর প্রতিরোধ গড়ে তোলেন।

একপর্যায়ে তিনি এসআই রতন চন্দ্র হাওলাদারের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাঁকে আটক করতে সক্ষম হয় এবং তাঁর কাছ থেকে আটটি ইয়াবা উদ্ধার করা হয়। আহত এসআইকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।


কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের রায়হান বলেন, আইনগত ব্যবস্থা শেষ করে তাঁকে আদালতে পাঠানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com