বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক গ্যাসের সমস্যা সমাধানে মা ও বোনদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতা বানে ভাসে, খরায় পোড়ে; তিস্তা পাড়ের চাপা কান্না মাদকের বেড়াজাল থেকে মুক্তি পাচ্ছেন নোরা ফাতেহি ও শ্রদ্ধা কাপুর হামে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত, জায়গা সংকটে প্রতি শয্যায় একাধিক শিশু পালটাপালটি চাপের কৌশলে ক্ষমতাসীন ও বিরোধী দল, কঠোর অবস্থানে যাবে না কেউ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিসে বোমা মারার হুমকি, আটক ১ কালবৈশাখীর ভয়াল থাবা, বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, পলাতক কয়েকজন
আমি একজন মুক্তিযোদ্ধা, জামায়াতকে রাষ্ট্রের ক্ষমতা দিতে পারি না: মির্জা ফখরুল

আমি একজন মুক্তিযোদ্ধা, জামায়াতকে রাষ্ট্রের ক্ষমতা দিতে পারি না: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট :: ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার আরেকটি দল নির্বাচনে লড়ছেন, জামায়াতে ইসলামী। এমন কিছু কথা বলছে মনে হচ্ছে দেশের সব কিছুই করবে। আমি একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে আমি মুক্তিযুদ্ধ করেছি। ওই সময়ে যারা আমার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার পক্ষে আমি না। এ জন্য জামায়াতে ইসলামীকে আমরা রাষ্ট্রের ক্ষমতা দিতে পারি না।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আখনগর ইউনিয়নের দোলুয়াপাড়ায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আসুন আমরা হিন্দু-মুসলিম এক হয়ে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য কাজ করি এবং হিন্দু ভাই-বোনদের উন্নয়নে এক জোট হয়ে ধানের শীষে ভোট দেই। হিন্দু ভাই-বোনেরা অনেকেই বলছেন তাদের সুরক্ষার কথা, আপনাদের সুরক্ষা আমরা দেবো। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্যারান্টি দিচ্ছি- আপনাদের সুরক্ষায় কোনো গাফিলতি হবে না।

তিনি বলেন, আমাদের শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ছেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দিন লন্ডনে ছিলেন। দীর্ঘ দিন প্রবাস ছেড়ে দেশে ফিরেছেন। দেশে এসেই তিনি মা-বোনদেরকে ফ্যামিলি কার্ডের কথা বলছেন, যদি একটা ফ্যামিলি কার্ড দেওয়া হয় সে ক্ষেত্রে সস্তায় নিত্যপণ্য ক্রয় করতে পারবে। চিকিৎসা-শিক্ষাসহ সবকিছুই করতে পারবে। কৃষকদেরকেও কার্ড দেওয়া হবে। যার ফলে সে তার সার-বীজ সবকিছুই ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবে। আমরা বাচ্চাদেরকে ভালো লেখাপড়ার জন্য ভালো স্কুলের ব্যবস্থা করব। হাসপাতালে যেন মানুষ ভালো চিকিৎসা পায় সে ব্যবস্থা করব। সস্তায় ওষুধ দেওয়ার চেষ্টা করব।

মির্জা ফখরুল বলেন, এবার নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট ও মেডিকেল কলেজ নির্মাণ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করব। আমাদের মায়েদেরকে তারেক রহমান ট্রেনিং দেবেন, যেন ঘরে বসেই তারা আয় করতে পারেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com