বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
‎পাটগ্রাম সীমান্তে গুলিতে নিহত গরু ব্যবসায়ীর লাশ নিয়ে গেছে ভারতীয় বিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষকদের কর্মসূচি; বিদ্যালয়ের তালা ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও দ্বিতীয় স্ত্রীর মিথ্যা মামলায় হয়রানির শিকার নুরে আলম বেপারি জুলাই আদর্শিক জাগরণের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে লড়াই শিখিয়েছে: জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগ ফেসবুকে মাহিরুলে মুখোশ উম্মোচন! ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট ১৬ কোটি টাকার টার্মিনালে মাদকাসক্তদের আড্ডাখানা লালমনিরহাটে ভোগদখলীয় জমি জবরদখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ (জকসু) নির্বাচনে রংপুর বিভাগের একমাত্র ছাত্রদল সমর্থিত প্রার্থী লালমনিরহাটের আজিজুল হাকিম আকাশ গ্রেড উন্নীতকরণে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস অবস্থান ধর্মঘট
আ.লীগ ভারত যেতে পেরেছে বিএনপিকে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে

আ.লীগ ভারত যেতে পেরেছে বিএনপিকে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ অতীতে অন্যায়-অত্যাচার, দখল ও নির্যাতন ছাড়া কোনো কাজ করেনি। তারা জনগণের সম্পদ দখল করেছে, হিন্দু সম্প্রদায়ের জমি দখল করেছে, রাজনৈতিক প্রতিপক্ষকে নির্যাতন করেছে। সেই কারণেই আজ তারা জনসম্মুখে আসতে লজ্জা পাচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের অবস্থা আরও খারাপ হবে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারত চলে যেতে পেরেছে, সীমান্ত তাদের জন্য খোলা ছিল। কিন্তু বিএনপির জন্য কোনো ভারত নেই। আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে।’

চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট পৌরসভায় সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরওয়ার আলমগীর আরও বলেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি বা অন্যায় করে, তবে তা বরদাস্ত করা হবে না। ’

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাকে জানাবেন, আমি নিজেই বাদী হয়ে মামলা করব। বিএনপি অন্যায়কারীদের জায়গা নয়। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশ, যত বড় শক্তিশালীই হোক, যদি চাঁদাবাজ হয় তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।’

সরওয়ার আরও বলেন, ‘কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রয়োজনে জনগণকেই ঐক্যবদ্ধ হয়ে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে সবাইকে সচেতন ও দৃঢ় থাকতে হবে।’

সরওয়ার আলমগীর তার বক্তব্যে নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা যদি ভেতর থেকে দুর্বল হই, তাহলে আওয়ামী লীগের অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে শক্তি সঞ্চার হবে না। তাই সবাইকে সততা, ন্যায়নীতি ও জনগণের আস্থার পথে থাকতে হবে।’

বৈঠকে আরও বক্তব্য দেন- বিএনপি নেতা মোবরক হোসনে কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল চৌধুরী, ফরিদ কোম্পানি, নাছির উদ্দীন চৌধুরী, সিরাজ উদদৌলা চৌধুরী, হাসানুল কবির বাবর, হাসানুল কবির, এনাম সওদাগর, সাদ্দাম তালুকদার, মো. মামুন, বশির উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com