বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ধর্ষণচেষ্টার অভিযোগে সৎবাবা গ্রেপ্তার নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল নেতা, দল থেকে বহিষ্কার এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে গাইবান্ধায় ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা দিলেন এক কেন্দ্রের ২০ পরীক্ষার্থী বদলির ৮ দিন পরও বোদায় যোগদান করেননি বিতর্কিত সেই এসিল্যান্ড লালমনিরহাট টিটিসিতে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন বোদায় ‘প্রক্সি শিক্ষক’ দিয়ে চলছে পাঠদান, বেহাল বিদ্যালয়ের পরিবেশ, স্থানীয়দের ক্ষোভ কক্সবাজার উখিয়ার বালুছড়ায় ১ লাখ ইয়াবাসহ আটক ১ পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত, আহত বাবা-মা
কক্সবাজার উখিয়ার বালুছড়ায় ১ লাখ ইয়াবাসহ আটক ১

কক্সবাজার উখিয়ার বালুছড়ায় ১ লাখ ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক ;: কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. মিজানুর রহমান (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক মিজানুর রহমান উখিয়া উপজেলার মরিচ্যা এলাকার হোসেন আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবার চালানটি জব্দ করা হয়। অভিযানের সময় একজনকে আটক করা সম্ভব হলেও ঘটনায় জড়িত আরও চারজন পালিয়ে যায়।

এ ঘটনায় পলাতক আসামিরা হলেন— হোসেন আলী (পিতা: মোজাফফর হোসেন), মো. তারেক হোসেন (পিতা: হোসেন আলী), উভয়ের বাড়ি মরিচ্যা, উখিয়া; কামাল উদ্দিন ওরফে ‘সাইত্রিশ কামাল’ (পিতা: মৃত মির আহমদ), পূর্ব গোয়ালিয়াপালং, খুনিয়াপালং, রামু এবং মনজুর খলিবা (পিতা: আলী), পাতাবাড়ী, হলদিয়াপালং, উখিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি। তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত ইয়াবা, আটক আসামি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com