বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ধর্ষণচেষ্টার অভিযোগে সৎবাবা গ্রেপ্তার নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল নেতা, দল থেকে বহিষ্কার এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে গাইবান্ধায় ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা দিলেন এক কেন্দ্রের ২০ পরীক্ষার্থী বদলির ৮ দিন পরও বোদায় যোগদান করেননি বিতর্কিত সেই এসিল্যান্ড লালমনিরহাট টিটিসিতে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন বোদায় ‘প্রক্সি শিক্ষক’ দিয়ে চলছে পাঠদান, বেহাল বিদ্যালয়ের পরিবেশ, স্থানীয়দের ক্ষোভ কক্সবাজার উখিয়ার বালুছড়ায় ১ লাখ ইয়াবাসহ আটক ১ পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত, আহত বাবা-মা
ধর্ষণচেষ্টার অভিযোগে সৎবাবা গ্রেপ্তার

ধর্ষণচেষ্টার অভিযোগে সৎবাবা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ শিশুটির মায়ের মোবাইল ফোনকলের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, এদিন সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার সিদলাই ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে এক মা ৯৯৯-এ ফোন করে জানান, তার ৯ বছর বয়সী মেয়েকে তার সৎবাবা ধর্ষণের চেষ্টা করেছেন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি ব্রাহ্মণপাড়া থানাকে জানানো হয়। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল নাদিম কলটি গ্রহণ করেন। এ সময় কল দেওয়া ব্যক্তি ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এএসআই মাসুম বিল্লাহ।

সংবাদ পেয়ে ব্রাহ্মণপাড়া থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত মো. জলিলকে (৪৮) গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com