বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কক্সবাজার উখিয়ার বালুছড়ায় ১ লাখ ইয়াবাসহ আটক ১ পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত, আহত বাবা-মা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে একক ও অভিন্ন প্রশ্নপত্রে জমি লিখে না দেওয়ায় স্বামীকে খুন করালেন স্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীকে মেডিকেলে নেওয়ায় ছাত্রশক্তি নেতাকে পেটালেন ছাত্রদল নেতা-কর্মীরা, সাংবাদিক হেনস্তা লালমনিরহাটে অবৈধ চায়না দুয়ারী ও ভেসাল জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে? ওয়ারেন্টের অভিযোগের মধ্যেই থানা ভবনের নির্মাণকাজে ঠিকাদার, প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ ৯ জুলাই, দেখবেন যেভাবে— জয়পুরহাটে কিশোরী ধর্ষ/ণের দায়ে সাবেক সেনা সদস্যের যাবজ্জীবন
পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত, আহত বাবা-মা

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত, আহত বাবা-মা

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার :: পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী এলাকায় ট্রাক্টরের ধাক্কায় খুশি রানী (৮) নামে প্রথম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা ও মা আহত হয়েছেন।

বুধবার (১ জুলাই) রাত প্রায় ৮টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খুশি রানী বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের কুকিল চন্দ্রের মেয়ে। পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে করে পঞ্চগড় থেকে বাড়ি ফিরছিলেন তার বাবা। পথে ময়দানদিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে খুশি রানী ট্রাক্টরের নিচে পড়ে গেলে তার ওপর দিয়েই ট্রাক্টরটি চলে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তার বাবা কুকিল চন্দ্র ও মাও আহত হয়েছেন।


নিহত শিশুটির বাবা কুকিল চন্দ্র বলেন, পঞ্চগড় থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলাম। ময়দানদিঘী এলাকায় পৌঁছালে হঠাৎ পেছন থেকে একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এতে আমার মেয়ে ট্রাক্টরের নিচে পড়ে যায় এবং তার ওপর দিয়েই ট্রাক্টরটি চলে যায়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

বোদা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশীদ জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com