বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে গাইবান্ধায় ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা দিলেন এক কেন্দ্রের ২০ পরীক্ষার্থী বদলির ৮ দিন পরও বোদায় যোগদান করেননি বিতর্কিত সেই এসিল্যান্ড লালমনিরহাট টিটিসিতে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন বোদায় ‘প্রক্সি শিক্ষক’ দিয়ে চলছে পাঠদান, বেহাল বিদ্যালয়ের পরিবেশ, স্থানীয়দের ক্ষোভ কক্সবাজার উখিয়ার বালুছড়ায় ১ লাখ ইয়াবাসহ আটক ১ পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত, আহত বাবা-মা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে একক ও অভিন্ন প্রশ্নপত্রে জমি লিখে না দেওয়ায় স্বামীকে খুন করালেন স্ত্রী
এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :: এক বছরের কারাদণ্ড এড়াতে দীর্ঘ নয় বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন মোছা. শাহিদা আক্তার। পরিচয় গোপন করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে নাটোরের লালপুর থানা পুলিশের একটি দল রংপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে গ্রেপ্তার শাহিদাকে নাটোর জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়। এরআগে বুধবার (১ জুলাই) রাতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন আলমনগর মহাদেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শাহিদা আক্তার উপজেলার উত্তর লালপুর গ্রামের আকতার হোসেনের স্ত্রী। তার বিরুদ্ধে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতে একটি অর্থঋণ সংক্রান্ত মামলা চলমান ছিল। আদালত ওই মামলায় তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৬ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘ নয় বছর ধরে তিনি পলাতক ছিলেন। অবশেষে লালপুর থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় শাহিদার অবস্থান শনাক্ত করে। বুধবার (০১ জুলাই) রাতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন আলমনগর মহাদেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘ দিন পলাতক থাকলেও বুধবার রাতে আমরা আসামি শাহিদা আক্তারকে গ্রেপ্তার করেছি। দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com