বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরের মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন মহিলাদের মাঝে শাড়ি বিতরণ রংপুরে ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন অনগ্রসর প্রকল্পের তথ্য চাওয়ায় মন্ত্রী-এমপি ও ডিসি’র অনুমতি নিতে চাইলেন উপপরিচালক! ত্রাণ মন্ত্রীর মুখোমুখি জেলা বিএনপি: পুনর্বাসন কেন্দ্র রংপুরে রাখতে প্রধানমন্ত্রীর টেবিলে চিঠি! স্বামী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কুমিল্লায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মেঘমুক্ত আকাশে তেঁতুলিয়া থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা পাটগ্রাম সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় ৬১ বিজিবি তৎপর
আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে?

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে?

অনলাইন ডেস্ক: ফুটবল মাঠের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দেশই বাংলাদেশের মানুষের কাছে আবেগের নাম। বিশ্বকাপ এলেই এ দুই দলকে ঘিরে দেশের সর্বত্র দেখা যায় উন্মাদনা। তবে ফুটবলের বাইরেও বাংলাদেশের ইতিহাসে রয়েছে দুই দেশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর তালিকায় রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা।

ইতিহাস বলছে, ১৯৭২ সালের ১৫ মে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ব্রাজিল। আর ১০ দিন পর, ২৫ মে বাংলাদেশকে স্বীকৃতি দেয় আর্জেন্টিনা।

তবে দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধু ফুটবলেই সীমাবদ্ধ নয়, অর্থনৈতিক সম্পর্কও ক্রমেই জোরদার হচ্ছে। দক্ষিণ আমেরিকার এই দুই দেশের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ব্রাজিল। আর্জেন্টিনার তুলনায় ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি প্রায় আট গুণ বেশি। আমদানির ক্ষেত্রেও ব্রাজিলই এগিয়ে। উভয় দেশেই বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।

কূটনৈতিক সম্পর্কেও সাম্প্রতিক সময়ে এসেছে নতুন গতি। গত বছর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক সাইডলাইন বৈঠকে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

অন্যদিকে, দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকায় পুনরায় দূতাবাস চালু করেছে আর্জেন্টিনা। দেশটির রাষ্ট্রদূতকেও বিভিন্ন সময় বাংলাদেশি ফুটবলপ্রেমীদের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ ও জয় উদযাপনে অংশ নিতে দেখা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com