বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নকলের সুযোগ’ না পেয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ মৌলভীবাজার জেলা কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে একই দিনে দুইজন সাপের কামড়ে আহত, সাপ সঙ্গে নিয়ে হাসপাতালে এসে পেলেন এন্টিভেনাম লালমনিরহাটে ছাগল বাঁচাতে গিয়ে গৃহবধূর মৃ’ত্যু পঞ্চগড়ে একদিনের ব্যবধানে আবারও করতোয়ায় ডুবে বৃদ্ধের মৃত্যু সৌহার্দ্য,পরিচিতি আর নতুন প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক সুন্দরগঞ্জে বন্যার পানিতে ভেসে আসলো অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত লাশ পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও উপকরণ বিতরণ
গাইবান্ধায় মসজিদের মক্তবে ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা

গাইবান্ধায় মসজিদের মক্তবে ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা

গাইবান্ধা প্রতিনিধি: পবিত্র মক্তবে কোরআন শেখার জন্য গিয়েছিল সাত বছরের এক শিশু কন্যা। কিন্তু সেখানে শিক্ষা নয়, তার ওপর নেমে আসে লালসার থাবা। মক্তবের অন্য সব শিশুদের ছুটি দিয়ে এক শিশুকে কৌশলে আটকে রেখে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মসজিদের এক মুয়াজ্জিনের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তকে আটক করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

শনিবার (২৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব। এর আগে শুক্রবার বিকেলে সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামতবাগচী আকন্দপাড়া জামে মসজিদের মক্তবে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি হলেন, ওই মসজিদের মুয়াজ্জিন মনির হোসেন (২২)। তিনি আকন্দপাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মক্তবের পাঠ শেষে অন্য সব শিশুদের বাড়ি পাঠিয়ে দেন মনির। এরপর সাত বছর বয়সী এক শিশুকে কৌশলে ভেতরে আটকে রেখে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। শিশুটির আচরণ ও ঘটনার বিষয়ে জানতে পেরে স্থানীয়রা দ্রুত মসজিদে গিয়ে অভিযুক্তকে আটক করেন।

পরে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মুয়াজ্জিনকে হেফাজতে নিয়ে থানায় যায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব বলেন,”শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে অভিযুক্ত মুয়াজ্জিনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে”।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com