বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন শাহবাগে ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার চার নারীসহ ইউপি চেয়ারম্যান-মেম্বার আটক রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত কালিয়াকৈরের মৌচাক ভান্নারা সড়কের উপর দোকান নির্মাণের অভিযোগ চট্টগ্রামে লরিচাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতির মৃত্যু
লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

ডেস্ক রিপোর্ট ::লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ পালিত হয়েছে। ২৬ জুন (শুক্রবার) জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মানববন্ধন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

​সকাল ৯টা ৪৫ মিনিটে শহরের মিশন মোড়ে মানববন্ধনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​”মাদক গ্রহণের বিষয়টি নিউরোলজিকাল। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সুস্থ সামাজিক বিনোদন বাড়াতে হবে এবং অভিভাবকদের সচেতন থাকতে হবে বলেন, — মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা প্রশাসক, লালমনিরহাট।
​আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে জেলা পরিষদের প্রশাসক জনাব এ কে এম মনিনুল হক বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধ।

​অনুষ্ঠানে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রমের বিবরণ তুলে ধরেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহাদাত হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, জেল সুপার মোহাম্মদ এমরান হোসেন মিঞা সহ যুব ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ আফরোজা খাতুন।
​সভা শেষে মাদকবিরোধী সচেতনতামূলক প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com