বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল

সুন্দরগঞ্জে বন্যার গুজব ছড়িয়ে আতঙ্ক, ফেসবুকার যুবক আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে গত বছরের একটি বন্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে প্রচার করে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে কামরুল হাসান নামের এক যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (২৫ মে) বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের নবনির্মিত হরিপুর-চিলমারী ব্রিজ এলাকা থেকে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করে।

আটককৃত কামরুল হাসান উপজেলার হরিপুর ডাঙ্গারচর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ জানায় কামরুল হাসান গত বছরের ভয়াবহ বন্যার সময় বানভাসি মানুষের দুর্দশার একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন। সম্প্রতি কোনো সতর্কতা বা ব্যাখ্যা ছাড়া তিনি সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করলে তা ভাইরাল হয়ে পড়ে। ভিডিও দেখে অনেকেই ধারণা করেন, এলাকায় নতুন করে বন্যা শুরু হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়।

বিষয়টি সেনাবাহিনীর নজরে এলে তারা দ্রুত পদক্ষেপ নেয় এবং ভিডিও পোস্টকারীকে শনাক্ত করে আটক করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com