বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
আ.লীগ নেতা সুমন খানের বাড়ি থেকে ৬ শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৯

আ.লীগ নেতা সুমন খানের বাড়ি থেকে ৬ শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৯

কেফায়েত উল্লাহ, নিজস্ব প্রতিবেদক:: গত বছরের ৫ আগস্ট লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন খান সুমন ওরফে হুন্ডি সুমনের বাড়ি থেকে ৬ শিক্ষার্থীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধারের ঘটনায় অবশেষে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার প্রায় দশ মাস পর মঙ্গলবার (২৭ মে) সদর থানায় মামলাটি করেছেন গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আরমান আরিফ।


মামলায় সুমন খানসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত শিক্ষার্থীরা হলেন- জোবায়ের হোসেন, আল শাহরিয়ার রিয়াদ তন্ময়, শাহরিয়ার আল আফরোজ শ্রাবণ, জনি মিয়া, রাধিক হোসেন রুশো এবং রাজিব উল করিম সরকার।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন যে, প্রধান আসামি সুমন খানের নেতৃত্বে তার বহুতল বাড়িতে ছয় শিক্ষার্থীকে আটকে রেখে অপকৌশল হিসেবে আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ফলে তারা অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মামলার প্রধান আসামি সুমন খান অর্থ পাচারসহ একাধিক মামলায় বর্তমানে কারাগারে আটক রয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com