বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ফরহাদ হোসেন আজাদের নামে ভুয়া ভিডিও-ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন ৩২ কোটি ৭২ লাখ টাকার মাদক ধ্বংস করলো ৬০ বিজিবি কৃষকের চেকে ৫ লাখ টাকার অঙ্ক, কথিত সাংবাদিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ লালমনিরহাটে চলাচলের রাস্তার বেহাল দশা: ১০ হাজার মানুষের দুর্ভোগ গাইবান্ধায় জলবায়ু সহনশীল পানি ও স্যানিটেশন প্রকল্পের যাত্রা শুরু গাইবান্ধা নিয়ে রংপুর-বগুড়ার টানাটানি, রংপুরের শিকড় ছাড়তে নারাজ গাইবান্ধা বিদ্যালয়ের কমনরুমে সিসিটিভি ক্যামেরা, ক্ষুব্ধ ছাত্রীরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা পঞ্চগড়ে ফেসবুক পোস্টে সাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নতুন হুইলচেয়ার তুলে দিলেন ইউএনও লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ মামলায় ৩ জনের যাবজ্জীবন
সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদের তারিখ ঘোষণা

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদের তারিখ ঘোষণা

ডেস্ক রিপোর্ট:: সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। অপরদিকে ৫ জুন হবে আরাফাতের দিন।

দেশটির তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজের চাঁদ দেখা যায়।

সৌদির পাশাপাশি ওমান ও ইন্দোনেশিয়াতেও জিলহজের অর্ধচন্দ্রের দেখা মিলেছে।

দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, চাঁদ দেখা যাওয়ায় কাল বুধবার (২৮ মে) থেকে শুরু হবে জিলহজ মাস।

৯ জিলহজ (৫ জুন) আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে আর ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।

সাধারণত সৌদির পরের দিনই বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেক্ষেত্রে বাংলাদেশে আগামী ৭ জুন ঈদুল আজহা পালিত হতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com