বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
হাসিমুখের পিছনে মেধার গল্প—শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ দক্ষিণ আইচা প্রেসক্লাবের কমিটি গঠন,সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক আবু তাহের মাস্টার লালমনিরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান সুজন জেল গেট থেকে পুনরায় গ্রেফতার কালীগঞ্জে কদম গাছ থেকে নব মুসলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার এনসিপি-জাপা ছেড়ে বিএনপিতে যোগদান পাঁচ শতাধিক নেতাকর্মীর সেনাবাহিনীর অভিযানের মুখে হার্ট এট্যাকে বিএনপি নেতা ডাবলুর মৃত্যু, সড়ক অবরোধ গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান জামালপুরে বিএনপির প্রার্থী ও তার মেয়েকে আদালতে তলব কোটিপতি তাহেরীর আয়ের উৎস ব্যাংক আমানতের সুদ মিয়ানমার সীমান্তে পরপর দুই দিন গুলি-বিস্ফোরণ, আতঙ্কে বাসিন্দারা
আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর

আন্তর্জাতিক ডেস্ক::বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাধিস্থ করা হয়। তার জানাজার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা শিরোনাম করেছে, ‘খালেদা জিয়ার জানাজায় জনসমাগম, সাবেক নেত্রীকে বিদায়।’ প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী ঢাকায় আসেন।


পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য শোক জানাচ্ছে বাংলাদেশ। রাষ্ট্রীয় জানাজায় অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। পাকিস্তানের আরেক গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক শোকাহত মানুষ।


ভারতের টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় বিশাল জনসমাগম হয়। প্রতিবেদনে তাকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম প্রধান প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com