বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের, আহত ২ জলঢাকায় ট্রাক চাপায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু লালমনিরহাটের পাটগ্রামে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ প্রাক্তনের লালমনিরহাট বিমানবন্দর, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ শুরু করবে : মন্ত্রী আসাদুল হাবিব দুলু হাজারের বেশি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রীর বিএনপি নেতার মামলায় বৈষম্যবিরোধী নেতা জেল হাজতে রংপুরে সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন মখদুমীর ওপর সন্ত্রাসী হামলা পঞ্চগড়ে -এ স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক জানুয়ারি মাসে ৫৫২ সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত
এক মণ দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা দিল গোপালগঞ্জের রাশেদ

এক মণ দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা দিল গোপালগঞ্জের রাশেদ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৪০ লিটার তথা এক মণ দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন রাশেদ দাড়িয়া (৩৫) নামে এক যুবক। গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার নামাজের আগে নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল দিয়ে এ ঘোষণা দেন তিনি।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল সে ভিডিওতে দেখা যায়, অ্যালুমিনিয়ামের বড় পাত্রে রাখা দুধের মধ্যে বসে আছেন রাশেদ, তার মা মগ দিয়ে মাথায় দুধ ঢালছেন।

পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা যায়, রাশেদ দাড়িয়া কোটালীপাড়া পৌরসভার ঘাঘর কান্দা গ্রামের বাসিন্দা ও হাচেন দাড়িয়ার ছেলে। তিনি জানান, প্রায় দুই বছর ধরে অনলাইনে জুয়া খেলায় জড়িয়ে পড়েন। এতে তার প্রায় ১০ লাখ টাকার ঋণ হয়েছে। ধারদেনা ও আর্থিক চাপে দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন তিনি।

রাশেদ বলেন, পরিবারের পরামর্শে কাজের উদ্দেশে কয়েক দিনের মধ্যে সৌদি আরব যাচ্ছি। যাওয়ার আগে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিলাম। আমি আর কখনও জুয়া খেলব না।

তিনি আরও বলেন, আমি সকল যুবক ভাইদের অনুরোধ করছি, আপনারা কেউ সর্বনাশা জুয়া খেলবেন না। জুয়া খেলে কেউ লাভবান হয় না, বরং ধ্বংসের দিকে যায়। যারা এ পথে আছেন, তারা ফিরে আসুন।

রাশেদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। প্রতিবেশী জলিল গাজী বলেন, জুয়া খেলে ধারদেনায় জড়িয়ে দীর্ঘদিন ধরে হতাশায় ছিল রাশেদ। এখন সে জুয়া ছেড়ে বিদেশে কাজ করতে যাচ্ছে। আমরা তার মঙ্গল কামনা করি।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, রাশেদের এ উদ্যোগ অন্যদের জন্যও সচেতনতামূলক বার্তা হয়ে উঠতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com