বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ প্রাক্তনের

বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ প্রাক্তনের

অনলাইন ডেস্ক :: বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে তুলে নিয়ে গেছে প্রাক্তন প্রেমিক। শুনতে অবাক লাগলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। বিয়ের মণ্ডপ থেকে ফেরার পথেই তুলে নিয়ে যান প্রাক্তন প্রেমিক।


রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি ও স্বজনরা গাড়িতে করে ফিরছিলেন। পথে তারভা রোডের বাদাবান্ধা এলাকায় তিন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। অভিযোগ, নববধূর প্রাক্তন প্রেমিক আরও দুই সহযোগীকে নিয়ে গাড়ি থামিয়ে বরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয় এবং জোরপূর্বক নববধূকে তুলে নিয়ে পালিয়ে যায়। বর ও তার সঙ্গীরা অসহায় অবস্থায় সেখানেই পড়ে থাকেন।

এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় পরে বর তারভা থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, বন্দুক দেখিয়ে তাকে আটকে রেখে তার স্ত্রীকে অপহরণ করা হয়েছে।

তারভা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিতা কিডো বলেন, বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তিন সন্ত্রাসী তাদের গতিরোধ করে। এ সময় তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় এবং কনেকে অপহরণ করে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খুঁজে বের করে ওই নারীকে উদ্ধারের জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com