বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মধ্যরাত থেকে আঘাত হানতে পারে কালবৈশাখী, সারা দেশে বৃষ্টির সতর্কবার্তাa শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তেঁতুলিয়ায় কাজ ছাড়াই প্রকল্পের সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তা নীলফামারীতে পরিক্ষায় নকলের দায়ে তিন শিক্ষকসহ বহিষ্কার ৪, আটক ২ কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর থানা ঘেরাও নেতা-কর্মীদের ধর্ষণের শিকার হয়ে ১২ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত মাদরাসা শিক্ষক
জলঢাকায় ট্রাক চাপায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

জলঢাকায় ট্রাক চাপায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ডেস্ক রিপোর্ট :: জলঢাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিথী আক্তার (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া বাজারের কাছে টেংগনমারী – চিলাহাটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিথী ৭, নং মীরগঞ্জ ইউনিয়নের কালকেওট উত্তরপাড়ার বাবুল হোসেনের মেয়ে।সে ব্রাক পরিচালিত প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।জানা গেছে, সোমবার সকালে বাড়ির অদূরে স্কুল শেষে রাস্তার পাশে সমবয়সীদের সাথে দাঁড়িয়ে রাস্তা পার হওয়ার অপেক্ষা করছিল বিথী। এ সময় টেংগনমারী থেকে আসা ঢাকা মেট্রো ট- ২৪-৩৭৭৩ ও ঢাকা মেট্রো ট- ২৪-২০৪৯ দুই টি দ্রুতগতির ট্রাক একে অপরকে ক্রসিং করার সময় একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিথীকে চাঁপা দিলে ঘটনাস্থলেই বিথী মারা যায়। পরে স্থানীয় জনতা ঘাতক ট্রাক দুটিকে বেশ কিছুদূরে গিয়ে আটক করে পুলিশে দেয় ।

ঘটনার ব্যাপারে মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাজু সরকার বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ট্রাক দুটি জব্দ করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।পরবর্তীতে মৃতের পরিবারের কোনো দাবি না থাকায় ট্রাকের মালিকের লোকজন এলাকাবাসী ও মৃতের পরিবারের লোকজন একত্রিত হয়ে দাফন সম্পন্ন করেন।মৃতের পরিবার থেকে দাদা ও পিতা গণমাধ্যম কর্মীদের বলেন,এটা হবার ছিলো,আমাদের ভাগ্যে এমনটাই ছিলো।সবকিছুর মালিক মহান আল্লাহ তায়া’লা। তার হুকুমেই সব হয়। তাই আমাদের কোনো দাবি নেই। আমরা আইনি প্রক্রিয়ায় যাবোনা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com