বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের, আহত ২ জলঢাকায় ট্রাক চাপায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু লালমনিরহাটের পাটগ্রামে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ প্রাক্তনের লালমনিরহাট বিমানবন্দর, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ শুরু করবে : মন্ত্রী আসাদুল হাবিব দুলু হাজারের বেশি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রীর বিএনপি নেতার মামলায় বৈষম্যবিরোধী নেতা জেল হাজতে রংপুরে সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন মখদুমীর ওপর সন্ত্রাসী হামলা পঞ্চগড়ে -এ স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক জানুয়ারি মাসে ৫৫২ সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত
মধ্যপ্রাচ্যে ইসলামের অন্যতম পবিত্র উৎসব ঈদুল আজহা ৬ জুন!

মধ্যপ্রাচ্যে ইসলামের অন্যতম পবিত্র উৎসব ঈদুল আজহা ৬ জুন!

ডেস্ক রিপোর্ট:: মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ইসলামের অন্যতম পবিত্র উৎসব ঈদুল আজহা আসছে জুন মাসের ৬ তারিখে (শুক্রবার) পালিত হতে পারে। এমনটাই জানানো হয়েছে আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টারের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত এক বিবৃতিতে।

বুধবার (২১ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

গবেষণা কেন্দ্রটির বিবৃতি অনুসারে, চলতি মাসের ২৮ মে সূর্যাস্তের পর ৪৩ মিনিটের জন্য কুয়েতের দিগন্তে চাঁদ দেখা যাবে বলে আশা করা যাচ্ছে। যা নতুন মাসের সূচনা নির্দেশ করবে। সেই হিসেবে মক্কায় হজের মূল দিন অর্থাৎ আরাফার দিন বৃহস্পতিবার (৫ জুন) পড়বে। ফলে এর পরদিন শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

এর আলোকে, কুয়েতের মন্ত্রিসভা ইতোমধ্যেই ৫-৯ জুন সমস্ত সরকারি সংস্থা এবং প্রতিষ্ঠানের কাজ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। সেই হিসেবে কুয়েতে ঈদের সরকারি ছুটি থাকছে ৫ দিন। পরদিন ১০ জুন (মঙ্গলবার) স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলেও জানানো হয়। সেইসাথে, যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম একটু ভিন্ন ধারার, তারা স্বাধীনভাবে তাদের ছুটির সময়সূচি নির্ধারণ করতে পারবে বলেও জানায় দেশটির সরকার।

মুসলমানদের সবচেয়ে বড় দুটি উৎসবের মধ্যে একটি ঈদুল আজহা। এটি ‘ত্যাগের উৎসব’ হিসেবেও পরিচিত। এদিন মহান আল্লাহর নির্দেশে নবী হজরত ইব্রাহিম (আ.) তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-কে উৎসর্গ করতে উদ্যত হন। যদিও মহান আল্লাহর ইচ্ছায় বেঁচে যান তাঁর পুত্র। আর এ ঘটনাকে স্মরণ করেই ঈদুল আজহায় পশু কোরবানি করে থাকে মুসলমান ধর্মাবলম্বীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com