বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোরবানির হাটে নজর কাড়তে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ জামিন পেয়ে খুন করতে এসে নিজেই খুন হলেন যুবলীগ নেতা অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা আইজিপির হাত থেকে ‘এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ’ পেলেন এএসপি জয়ন্ত কুমার স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে পটুয়াখালীর ৪ ছাত্রী নিখোঁজ ময়নাতদন্তের পর লোমহর্ষক বর্ণনা দিলেন চিকিৎসক আটোয়ারিতে প্রভাবশালী প্রকৌশলী মকবুল ইশারায় ভিটে মাটি ছাড়া ফজলুর পরিবার পঞ্চগড়ের আলোচিত এসপি মো. মিজানুর রহমান প্রত্যাহার কাউনিয়ায় শ্যালকের স্ত্রীকে ধর্ষণচেষ্টা, দুলাভাই গ্রেফতার
অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর হামলা

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর শিক্ষার্থী সেজে কিছু দুষ্কৃতকারীর হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তিনি গাড়ি থেকে নামার সময় এ হামলা হয়।

স্নাতক (পাস) কোর্স ২০২২ সালের পরীক্ষার্থীদের একটি দল অটোপাসের দাবিতে হঠাৎ করে ভিসির গাড়ি ঘিরে ফেলে স্লোগান দিতে থাকে। সেই মুহূর্তে তাদের ভিড়ে লুকিয়ে থাকা কিছু উসকানিদাতা দুষ্কৃতকারী ভিসিকে ঘিরে ধরে শারীরিক আক্রমণের চেষ্টা করে। হামলায় ভিসি সামান্য আহত হন। নিরাপত্তা কর্মীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, অটোপাসের দাবিতে এই ব্যাচের শিক্ষার্থীরা এর আগেও একাধিকবার বিশৃঙ্খলা করেছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করে, যাতে ৬৯ শতাংশ শিক্ষার্থী পাস করে। করোনা মহামারী ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের অতিরিক্ত সুবিধা হিসেবে গ্রেস নম্বরও দেয়া হয়েছে। খাতা পুনর্মূল্যায়নের সুযোগও দেয়া হয়, যার ফলাফল চলতি মাসেই প্রকাশিত হবে।

তিনি জানান, এসব সত্ত্বেও বিভিন্ন মহলের উস্কানিতে কিছু অকৃতকার্য শিক্ষার্থী আবারও অটোপাসের দাবিতে আন্দোলনে নামে এবং এর সুযোগে দুষ্কৃতকারীরা এই ন্যাক্কারজনক হামলা চালায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মাসুদ রানা আতাউর জানান, হামলার সময় তিনি নিজেও আহত হয়েছেন। আহতদের মধ্যে ভিসির একান্ত সচিব আমিনুল আক্তার-এর নামও তিনি উল্লেখ করেন।

প্রক্টর আরও বলেন, “আন্দোলনরত ছাত্ররা হঠাৎ করে ভিসি স্যারকে ঘিরে ধরে। সেই সুযোগে দুষ্কৃতকারীরা অতর্কিত হামলা চালায়।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “কোনো অবস্থাতেই কোনো ব্যাচকে অটোপাস দেয়া হবে না। আমরা হামলাকারীদের শনাক্ত করেছি এবং গাজীপুরের গাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com