বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, বাবাও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পঞ্চগড়ে গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

পঞ্চগড়ে গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার,পঞ্চগড়ঃ:পঞ্চগড়ে গণধর্ষণ মামলায় ৬ জন আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ  সহ অর্থদণ্ড প্রদান করেছেন  পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।গতকাল বুধবার (২৮ মে) ট্রাইব্যুনালের বিচারক মো.মাসুদ পারভেজ  এই রায় ঘোষণা করেন।


 ওই রায়ে প্রত্যেক আসামীকে আরো এক লাখ টাকা করে জরিমানা করেছেন। অনাদায়ে আরো  এক বছর করে সশ্রম কারাদণ্ডাদেশের রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা আসামীরা হলেন;আটোয়ারী উপজেলার মালগোবা এলাকার হাসান আলী (২৫), পুরাতন আটোয়ারীর সাইফুল ইসলাম (৫১), আমিনুল ইসলাম (৩০) নজরুল ইসলাম (৩৬) ওঅমর চন্দ্র (৩৮)এবং ফতেহপুর এলাকার সবুজ আলী (৩৩)।অপরদিকে মামলার আরেক আসামি রাজু ইসলাম (১৭) কিশোর হওয়ায় এর বিচার শিশু আদালতে চলমান থাকায় তার বিষয়ে এখনো রায় ঘোষণা করা হয়নি।রায়কৃত আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ আগস্ট দশম শ্রেণির এক স্কুলছাত্রী তার প্রেমিক হাসান আলী তাকে পঞ্চগড় শহরে আসেন। পরে হাসান ও রাজু তাকে মোটরসাইকেলে করে আটোয়ারী উপজেলার একটি জঙ্গলে  নিয়ে যায় এবং সেখানে দুজন তাকে ধর্ষণ করেন।

ঘটনাটি দেখতে পায় স্থানীয় আরও  ৫ ব্যক্তি। তারা ঘটনাস্থলে  এগিয়ে গেলে হাসান ও রাজু পালিয়ে যায়। এরপর ওই ৫ জন মিলে  মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে  ফেলে রেখে  যায়।


 ঘটনার একপর্যায়ে স্থানীয়রা ধর্ষিত মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এর পরদিন তার বাবা ৭ জনকে আসামি করে আটোয়ারী থানায় একটি  মামলা  দায়ের করেন। এরপর দীর্ঘ বিচারক প্রক্রিয়ায় আদালত এ রায় ঘোষনা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট  জাকির হোসেন জানান, এ মামলায় আমরা সন্দেহাতীতভাবে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছি। আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট।অপরদিকে  আসামীগনের পক্ষে এ্যাডভোকেটসো হেল রানা জানান,  আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো”।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com