বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরে ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে সরকারি চাল উত্তোলনের অভিযোগ কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উন্মোচন ১৫০ টাকার জন্য কৃষককে মাথায় আঘাত, পাঁচ দিন পর মৃত্যু গাজীপুরে ইবনে সিনা ঔষধ কারখানায় ভয়াবহ আগুন। রংপুরের মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন মহিলাদের মাঝে শাড়ি বিতরণ রংপুরে ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন অনগ্রসর প্রকল্পের তথ্য চাওয়ায় মন্ত্রী-এমপি ও ডিসি’র অনুমতি নিতে চাইলেন উপপরিচালক!
জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ড. ইউনূস

জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক ::প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এই সফরে জাপানে বাংলাদেশের ১ লাখ দক্ষ জনশক্তি পাঠানো, মাতাড়বাড়ি-মহেশখালী প্রকল্পসহ দেশে বিনিয়োগ বৃদ্ধি এবং ৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়গুলি গুরুত্ব পাবে।


এছাড়া এই সফরে ড. ইউনূস টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন। পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই সফরে বাংলাদেশের ১ লক্ষ দক্ষ জনশক্তিকে জাপানে পাঠানো এবং মাতাড়বাড়ি-মহেশখালীর প্রকল্পসহ দেশে বিনিয়োগ বৃদ্ধি প্রাধান্য পাবে। এছাড়া, জাপানি প্রতিষ্ঠান জাইকার সাথেও প্রধান উপদেষ্টা বৈঠক করবেন।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরে দুই দেশের মধ্যে ৭টি সমঝোতা স্মারক সই হতে পারে। ঢাকা-টোকিও সম্পর্কের অমীমাংসিত সব ইস্যুতে আলোচনা হবে, তবে সামরিক খাত অগ্রাধিকার পাবে না। জাপানের সাথে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর ব্যাপারেও কথা হবে, যা এয়ারক্রাফট সংকটে বন্ধ হয়ে গিয়েছিল। এছাড়া, জাপানের কাছ থেকে এক বিলিয়ন ডলার স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাব করবেন প্রধান উপদেষ্টা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com