বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মেলার আড়ালে জুয়ার আসরের অভিযোগে প্যান্ডেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে সুন্দরগঞ্জ উপজেলার কে কৈ কাশদহ গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসীর অভিযোগ, বৈশাখী উপলক্ষে একদিনের জন্য মেলার আয়োজন করা হয়। দিনে একটি প্যান্ডেলে ম্যাজিক শো হলেও রাতে সেখানে চলে অশ্লীল নৃত্য। সেই সাথে বসে জুয়ার আসর। স্থানীয়রা বাধা দিলেও আয়োজকরা তা উপেক্ষা করে আসর বসালে, বিক্ষুব্ধ জনতা সেখানে গিয়ে প্যান্ডেল ভাঙচুর করে। পরে সেখানে অগ্নিসংযোগ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাকিম আজাদ জানান, মেলার আয়োজনের বিষয়টি কেউ তাদের জানায়নি। রাতে স্থানীয় লোকজন একত্রিত হয়ে মেলায় থাকা প্যান্ডেল ভাঙচুর করে তাতে আগুন দিয়েছে। পরে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়।

তিনি আরও বলেন, মাদক-জুয়াসহ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান চলছে। জুয়াসহ যেকোনো অপরাধে জড়িতদের ছাড় দেয়া হবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com