বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল বিডিইআরএম লালমনিরহাট জেলা শাখার আয়োজনে, আলোচনা সভা অনুষ্ঠিত ‎ নবীর (সা.) অবমাননায় মৃত্যুদণ্ডের আইন চাইলেন এমপি হানজালা ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা নানান আয়োজনে লালমনিরহাটে বাংলা নববর্ষ- ১৪৩৩ উদযাপন ড. ইউনূস ও নূরজাহানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
গাইবান্ধায় জালিয়াতি করে দেয়া হয়েছে অনেক ভুয়া সনদ

গাইবান্ধায় জালিয়াতি করে দেয়া হয়েছে অনেক ভুয়া সনদ

নিজস্ব প্রতিবেদক::আপন দুই ভাইয়ের বয়সের পার্থক্য তিন দিন। আবার এক দম্পতি এক মাসে জন্ম দিয়েছেন ১২ সন্তান। শুনতে বিষ্ময়কর হলেও জন্ম নিবন্ধন সনদে মিলেছে এমন তথ্য। গাইবান্ধার খোলাহাটি ও দামোদরপুর ইউনিয়ন পরিষদ থেকে জালিয়াতি করে দেয়া হয়েছে অনেক ভুয়া সনদ। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই তথ্য।

গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন পরিষদ থেকে গত ফেব্রুয়ারিতে জন্মনিবন্ধন সনদ দেয়া হয় দুই ভাই হোসেন মিয়া ও হাসান মিয়াকে। মা-বাবার নাম বলা হয় আমেনা বেগম ও আফছার আলী। তবে, এটি ভুয়া সনদ, তা ধরা পড়ে জন্ম তারিখে। কেননা দুই সহোদরের বয়সের পার্থক্য মাত্র তিনদিন।

শুধু ভুয়া জন্মসনদই নয়, সংখ্যা কমিয়ে উপজেলায় দেয়া হচ্ছে মিথ্যা প্রতিবেদন। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ৪২৯টি জন্ম নিবন্ধনের তথ্য দিয়েছে ইউনিয়ন পরিষদ। তবে, সার্ভারের তথ্য বলছে সনদ দেয়া হয়েছে ১৩৩৪টি। সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ থেকেও দেয়া হয়েছে ভুয়া জন্ম সনদ।

শুধু গত বছরের মে মাসের নিবন্ধনের তথ্য বলছে, রুমি-বাদশা নামে এক দম্পতিকে বাবা-মা পরিচয় দিয়ে জন্ম সনদ দেয়া হয় ১২ জনকে। এমন ঘটনায় খোঁড়া যুক্তি ইউপি সচিবের। জালিয়াতি করে এসব জন্মনিবন্ধন সনদ রোহিঙ্গা ও বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেয়া হচ্ছে, এমন শঙ্কায় স্থানীয়রা। এ ঘটনার তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ভুয়া জন্মনিবন্ধন সনদ বাতিলের পাশাপাশি জালিয়াতিতে জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com