বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মধ্যরাত থেকে আঘাত হানতে পারে কালবৈশাখী, সারা দেশে বৃষ্টির সতর্কবার্তাa শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তেঁতুলিয়ায় কাজ ছাড়াই প্রকল্পের সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তা নীলফামারীতে পরিক্ষায় নকলের দায়ে তিন শিক্ষকসহ বহিষ্কার ৪, আটক ২ কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর থানা ঘেরাও নেতা-কর্মীদের ধর্ষণের শিকার হয়ে ১২ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত মাদরাসা শিক্ষক

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পঞ্চগড় জেলা শাখা।

বুধবার (২১জানুয়ারী) বিকেলে পঞ্চগড় কোর্ট চত্বর থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে ছাত্রশিবিরের জেলা নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণতন্ত্রবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের অন্যতম মাধ্যম হচ্ছে ছাত্র সংসদ। দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে শাকসু নির্বাচন আয়োজন না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com