বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কালিয়াকৈরের মৌচাক ভান্নারা সড়কের উপর দোকান নির্মাণের অভিযোগ

কালিয়াকৈরের মৌচাক ভান্নারা সড়কের উপর দোকান নির্মাণের অভিযোগ

মোঃ সাহাজুদ্দিন সরকার, গাজীপুর:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক-ভান্নাড়া সড়কের ওপর অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এতে সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ বেড়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মতিউর এর ছেলে মুক্তার মৌচাক-ভান্নাড়া সড়কের একটি অংশ দখল করে একটি ভবনের সঙ্গে সংযুক্ত দোকান নির্মাণ করা হয়েছে।
ফলে সড়কের প্রস্থ কমে গেছে এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

এলাকাবাসীর দাবি, সরকারি সড়কের ওপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান স্থাপনা নির্মাণ করতে পারে না। তবুও পেশি শক্তি ব্যাবহার করে সড়কের জায়গা দখল করে দোকান নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
একাধিক পথচারী জানান, সড়কের ওপর নির্মিত দোকান করার কারণে চলাচলে সমস্যা হচ্ছে। রাতের বেলায় বিষয়টি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দ্রুত ব্যবস্থা নিয়ে সড়কটি দখলমুক্ত করার দাবি জানান তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী অবৈধ স্থাপনা অপসারণ এবং সড়কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের একাধিক বার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com