বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
দক্ষিণ আইচা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দক্ষিণ আইচা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাসান লিটন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টার দিকে দক্ষিণ আইচা কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ মো. আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি প্রভাষক মহিবুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কলেজ গভর্নিং বডির সভাপতি হেলাল উদ্দিন আহমেদ (টিপু)।

বিশেষ অতিথির বক্তব্য দেন চরমানিকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল করিম খন্দকার, দক্ষিণ আইচা কলেজের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম (সবুজ খান), রসুলপুর ডিগ্রি কলেজের পরীক্ষা কমিটির আহ্বায়ক মো. আলম শাহ, বেগম রহিমা ইসলাম কলেজের পরীক্ষা কমিটির আহ্বায়ক জামাল উদ্দিন, গভর্নিং বডির সদস্য মো. আলাউদ্দিন, আবুল কাশেম ও আবুল কালাম (সুমন), দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল বশার হেলালী, সাবেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ বিশ্বাস এবং চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাজী অনিক।

এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানা ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন ফরাজী ও মো. শাহিন মিয়া, চরমানিকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিষ্ঠা, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে হবে। ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দক্ষিণ আইচা কলেজের সুনাম আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com