বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট :: নড়াইলের লোহাগড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, তাদের বিরিয়ানি খাওয়ানোর লোভ দেখিয়েছেন এক আওয়ামী লীগ নেতা।

মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের বাদশা তালুকদারের ছেলে মো. মজনু তালুকদার (২৭) ও একই গ্রামের মন্টু মোল্যার ছেলে মোতায়ের মোল্যা (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে লোহাগড়া রেলস্টেশন এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। এ অভিযোগের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন তাদের বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে গিয়েছিল। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ব্যবস্থা নেয়।

লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com