ডেস্ক রিপোর্ট:: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি বড় ষাঁড় গরু চুরি করে জবাই করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের মিয়ার চর গ্রামে। ভুক্তভোগী মোঃ রাসেল আহমেদ (১৯), পিতা মোঃ আব্দুল মতিন, সাং- পশ্চিম মিয়ার চর।

পরিবার সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখে রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের সবাই খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের পশ্চিম পাশে অবস্থিত গোয়ালঘর থেকে একটি বড় ষাঁড় গরু চুরি করে নিয়ে যায়।
পরদিন ৫ জানুয়ারি ভোর ৬টার দিকে আব্দুল মতিন গোয়ালঘরে গরু বের করতে গিয়ে দেখতে পান ষাঁড় গরুটি নেই। পরে ডাকাডাকি করলে পরিবারের সদস্যরা এসে নিশ্চিত হন যে গরুটি চুরি হয়েছে। চুরি যাওয়া গরুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

স্থানীয়রা জানান, গরু চুরি করে নেওয়ার সময় দুর্বৃত্তরা বাড়ির আশপাশের জমিতে থাকা ভুট্টা গাছ ভেঙে রাস্তা দিয়ে গরু বের করে নিয়ে যায়, যার স্পষ্ট আলামত পাওয়া যায়।
এলাকায় জানাজানি হলে মিয়ার চর মুখতলা ব্রিজ মোড় এলাকার কয়েকজন জানান, রাত আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে একটি বটবটি (ইঞ্জিনচালিত গাড়ি) তে গরু তুলে দক্ষিণ দিকে নিয়ে যেতে দেখা গেছে।
এই তথ্যের ভিত্তিতে রাসেল আহমেদ ও তার মামা মোঃ শফিকুল ইসলাম বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাইটকামারী তাহের মোড় এলাকার এক অজ্ঞাত ব্যক্তি জানান, রাত আনুমানিক ২টা ৩০ থেকে ৩টার দিকে একটি বটবটি গাড়ি রৌমারীর দিকে যেতে দেখেছেন।

পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে বাইটকামারীর পূর্ব পাশে ও তিনতলী গ্রামের পশ্চিম পাশের ফসলি জমিতে একটি গরুর চামড়া উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত চামড়াটি চুরি হওয়া ষাঁড় গরুটির।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার রৌমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে
Leave a Reply