বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মুক্তাগাছায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক গ্রেপ্তার উপজেলা পরিষদে জমা দেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর লাখ টাকা উধাও পূর্বশত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩ লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন শাহবাগে ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার চার নারীসহ ইউপি চেয়ারম্যান-মেম্বার আটক
পূর্বশত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পূর্বশত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক :: ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুমন শেখ (২৪) নামে এক কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাত আটটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহত সুমন শেখ নিহত হন। এর আগে সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বড়বাভ গ্রামের পূর্বপাড়া উকিলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত সুমন শেখ ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে। তিনি পার্শ্ববর্তী কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজে প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার বড়ভাগ গ্রামের কুদ্দুস শেখের ছেলে হুসাইন শেখের সাথে সুমন শেখদের পুর্ব শত্রুতা চলে আসছিল। শুক্রবার সন্ধ্যার দিকে কাশিয়ানি থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বড়ভাগ গ্রামের পূর্বপাড়া উকিলের বাড়ির সামনে শামিম শেখের নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতকারীরা সুমনকে এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুমনের বড় ভাই শামিম শেখ বলেন, ‘গ্রামের কুদ্দুস শেখের ছেলে হুসাইন শেখের সাথে আমাদের পুর্ব শত্রুতা চলে আসছিল। কয়েকদিন আগেও আমার ভাইকে মারধর করে। বিকেলে আমার ভাই বাড়িতে ফেরার পথে হুসাইন শেখ লোকজন নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তার মৃত্যু হয়।’

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, ‘সুমন শেখ নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে জখমের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা নিহতের বাড়িতে এসেছি। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com