মোঃ সাহাজুদ্দিন সরকার,গাজীপুর: গাজীপুরের কাশিমপুর থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান সরকার এবং সাবেক সাধারণ সম্পাদক মারুফ হোসেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন ক্লাবের সদস্যরা। ১৫ সদস্যের কার্যকরী কমিটির মধ্যে ১০ জন সদস্য স্বাক্ষর করে এই অনাস্থা পেশ করেন।

১৬ নভেম্বর ২০২৫ তারিখে দাখিল করা লিখিত অভিযোগপত্রে বলা হয়, দায়িত্ব পালনে অবহেলা, মেয়াদোত্তীর্ণ কমিটির নির্বাচন নিয়ে টালবাহানা, গঠনতন্ত্র একতরফাভাবে পরিবর্তনের চেষ্টা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের কারণে তারা বর্তমান কমিটি বিলুপ্তির দাবি তুলেছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে দায়িত্বে গড়িমসি করছেন এবং ক্লাবের নীতিমালা উপেক্ষা করে একক সিদ্ধান্ত গ্রহণ করছেন। এতে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে বলে অভিযোগ সদস্যদের।
অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারী সদস্যরা হলেন:
১. হাবিবুল বাসার (সুমন) — কার্যকরী সদস্য
২. হাসমত — কার্যকরী সদস্য
৩. মোঃ আরমান হোসেন — কার্যকরী সদস্য
৪. মোঃ জামাল আহমেদ প্রধানিয়া — কোষাধ্যক্ষ
৫. মোঃ বিপ্লব হোসেন (ফারুক) — আইন বিষয়ক সম্পাদক
৬. মোঃ সাহাজুদ্দিন সরকার (সুমন) — প্রচার ও প্রকাশনা সম্পাদক
৭. মোঃ সোহরাব উদ্দিন মন্ডল — সদস্য
৮. আল-মনসুর সরকার — সদস্য
৯. ইউসুফ আহম্মেদ তুষার — সদস্য
১০. মোঃ নাজমুল ইসলাম — সদস্য
স্বাক্ষরকারী সদস্যরা বলেন,
“বর্তমান কমিটির দায়িত্বহীনতা প্রেসক্লাবকে অচল অবস্থার দিকে ঠেলে দিয়েছে। দ্রুত কমিটি বিলুপ্ত করে নতুন নির্বাচন আয়োজন জরুরি হয়ে পড়েছে।”
অনাস্থা প্রস্তাব বিষয়ে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে অনাস্থা গৃহীত হওয়ায় প্রেসক্লাবের ভেতরে নতুন নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা জোরদার হয়েছে। সদস্যরা আশা করছেন—নতুন কমিটি গঠনের মাধ্যমে কাশিমপুর থানা প্রেসক্লাবের কার্যক্রমে স্বচ্ছতা, শৃঙ্খলা ও গতিশীলতা ফিরে আসবে।
Leave a Reply