বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত থাকবে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার বিএনপির শোডাউনে ছাত্রলীগের হামলা, ১০ নেতাকর্মী আহত গাজীপুরে নির্মাণের ৩ মাসেই ধসে গেছে ৯ কোটি টাকার সড়ক সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি ফেনীতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩ লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষে যুবক নিহত, আহত- ৩ পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা গাইবান্ধায় মসজিদের মক্তবে ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা
জুমার নামাজের পর মারামারি হবে— মাইকিং করে ঘোষণা বড় ভাইয়ের!

জুমার নামাজের পর মারামারি হবে— মাইকিং করে ঘোষণা বড় ভাইয়ের!

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার পলাশবাড়ীতে অবিশ্বাস্য এক ঘটনা! জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে নিজের ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা মাইকিং করে প্রচার করেছেন বড় ভাই। পুরো গ্রামজুড়ে ছড়িয়ে পড়া সেই ঘোষণার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বৈরীহরিণমারী গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস মিয়া বৃহস্পতিবার (৬ নভেম্বর) রিকশায় মাইক লাগিয়ে গোটা গ্রাম ঘুরে ঘোষণা দেন, “আগামীকাল শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর পানের বরজে ছোট ভাই হাবিজার এর সঙ্গে মারামারি হবে!”

গ্রামবাসীও হতবাক এমন ঘোষণায়। স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, “জমি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ থাকতেই পারে, কিন্তু প্রকাশ্যে মাইকিং করে মারামারির ঘোষণা—এটা আগে কখনও শোনা যায়নি!”

প্রতিবেশী হামিদা খাতুন নামের এক গৃহবধূ বলেন, “আমরা নিজের কানে শুনেছি—কুদ্দুস ভাই জুমার পর ভাইয়ের সঙ্গে মারামারি করবেন বলে মাইকে ঘোষণা দিচ্ছিলেন!”

ঘটনা জানাজানি হতেই এলাকায় তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে বিষয়টি।

এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলি ভুট্টু বলেন, “ঘটনার খবর পেয়ে আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে আনা হয়েছে। তাঁর সঙ্গে কথা বলা হচ্ছে। এমন অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, পুলিশ সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।”

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com