বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎ ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর লালমনিরহাটে বিয়ের অঙ্গীকার করে অস্বীকা : সেনাসদস্যের বাড়িতে ৪ দিন ধরে অনশনে তরুণী বিবিসি বাংলাকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাহদীর লিগ্যাল নোটিস জামায়াত নেতার ড্রয়িংরুমে মিলল মিনি পেট্রোল পাম্প লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় চরফ্যাশনে ২৮৮ পরিবার পেল ফ্যামিলি কার্ড,‎ দরিদ্র পরিবারের মুখে হাসি প্রাথমিক বৃত্তিতে ৮০–২০% কোটা: মেধার স্বীকৃতি নাকি শিক্ষাক্ষেত্রে নতুন বৈষম্যের সূচনা? ‎কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন
পঞ্চগড়ে শিক্ষার্থীর মুখে টুপি গুঁজে মারপিট,মামলা করায় শিক্ষকের হুমকি

পঞ্চগড়ে শিক্ষার্থীর মুখে টুপি গুঁজে মারপিট,মামলা করায় শিক্ষকের হুমকি

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার::পঞ্চগড়ে নাজেরা বিভাগের শিক্ষার্থীর মুখে টুপি গুঁজে বেধড়ক মারপিট করা হয়েছে।এ অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হওয়ার পর,বাদীর পরিবারকে মোবাইল ফোনে হুমকি দিয়েছে ওই শিক্ষক।তবে মামলার পর পলাতক রয়েছে ওই শিক্ষক।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো.আজিজুল হক বলেন,তদন্ত চলছে, একই সাথে আসামী আটকের জন্য মোবাইল নম্বর ট্রাকিং করছি।

গত বুধবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের লিচুতলা এলাকার আত-তাক্বওয়া ওয়াস্সুন্নাহ হিফজ্ মাদ্রাসায় এ ঘটনা ঘটে।পরে ২৫ সেপ্টেম্বর হাফেজ মুহাম্মদ আসাদুজ্জামান আসাদ সুমন (৪০) কে বিবাদী করে, পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করে কামাত পাড়া এলাকার জাবেদ আলীর ছেলে বেলাল হোসেন।হাফেজ আসাদ বোদা ময়দানদিঘী গাইঘাটা এলাকার তছিরুল ইসলামের ছেলে এবং ইসলামবাগ লিচুতলা এলাকার আত-তাকওয়া ওয়াসসুন্নাহ হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক।

জানা যায়,বেলাল হোসেনের ছেলে সাব্বির হোসেন নাসির (১৩) জেলা শহরের লিচুতলা এলাকার আত-তাক্বওয়া ওয়াস্সুন্নাহ হিফজ্ মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী।জোহরের নামাজে ফরজ শেষে সুন্নত না পড়ায় বেতের লাঠি দিয়ে মুখে, বুকে, শরীরে বেধড়ক মারপিট করে।বেত্রাঘাত হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করলে, আবারও ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মুখে টুপি গলায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন ওই মাদ্রাসা শিক্ষক। এতে মাদ্রাসা ছাত্রের মুখের তালু কয়েক স্থানে ছিলে যায়। তবুও ক্ষান্ত না হয়ে কয়েকজন ছাত্র ওই ছাত্রের দুই হাত ধরে থাকেন আর হুজুর দুই হাত, ঘাড়,গলাসহ কোমরের নিচে বেধড়ক মারধর করে ঘরে আটকিয়ে রাখে।সন্ধায় দরজা খোলা পেয়ে পালিয়ে পিতার কাছে যায়।পরে হাসপাতালে ভর্তি করা হয়।এর আগেও আরো কয়েকবার মারপিটের শিকার হয়ে পালিয়ে বাড়িতে যায়।

মামলার বাদি বেলাল হোসেন বলেন,মামলা করার পর আসামী মোবাইল ফোনে হুমকি দিয়ে বলে,বেশী বাড়াবাড়ি করবেননা।আমার কিছু করতে পারবেন না।এদিকে পুলিশ আসামি ধরতে টালবাহানা করছে।আসামী খুঁজে দিলে আটক করার কথা জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।বিচার কি আমরা পাবোনা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com