বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম
জুলুম না করা আ.লীগের কর্মীরা বিএনপির সদস্য হতে পারবে

জুলুম না করা আ.লীগের কর্মীরা বিএনপির সদস্য হতে পারবে

ডেস্ক রিপোর্ট:: আওয়ামী লীগের চিহ্নিত দোসররা বিএনপির সদস্য হতে পারবে না। তবে যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, হয়রানি করেনি কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছে, তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিভাগীয় পর্যায়ে সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, দেশের বৃহত্তর অংশকে বিএনপির সদস্য করতে হবে। তবে সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের সদস্য কার্যক্রমের বাইরে রাখার চেষ্টা করতে হবে। এ সময় সদস্য কার্যক্রম দৃশ্যমান করার কথাও বলেন তিনি।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলার শিকার হয়েছে, পালিয়ে বেড়িয়েছে। বড় দল হিসেবে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি বিএনপি। এজন্য দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে হবে।

এ সময় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানান, আগামী দিনে যারা প্রতিযোগিতায় আসতে চায়, তারা বিএনপির সাথে পারবে না। বিএনপি অভিজ্ঞতা সম্পন্ন দল। কোনও ষড়যন্ত্র দলের অগ্রযাত্রার পথে বাধা হতে পারবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com