বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎ ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর লালমনিরহাটে বিয়ের অঙ্গীকার করে অস্বীকা : সেনাসদস্যের বাড়িতে ৪ দিন ধরে অনশনে তরুণী বিবিসি বাংলাকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাহদীর লিগ্যাল নোটিস জামায়াত নেতার ড্রয়িংরুমে মিলল মিনি পেট্রোল পাম্প লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় চরফ্যাশনে ২৮৮ পরিবার পেল ফ্যামিলি কার্ড,‎ দরিদ্র পরিবারের মুখে হাসি প্রাথমিক বৃত্তিতে ৮০–২০% কোটা: মেধার স্বীকৃতি নাকি শিক্ষাক্ষেত্রে নতুন বৈষম্যের সূচনা? ‎কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন
হাসিনা পতনের এক দফা ঘোষণা করেছিলেন তারেক রহমান: ড. মাহদী আমিন

হাসিনা পতনের এক দফা ঘোষণা করেছিলেন তারেক রহমান: ড. মাহদী আমিন

অনলাইন ডেস্ক::জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ, আহত ও রাজপথের যোদ্ধা বিএনপিরই—এমন দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ড. মাহদী আমিন এ কথা বলেন। পাশাপাশি তিনি বলেন, হাসিনা পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন তারেক রহমান।

ড. মাহদী আমিনের ফেসবুক পোস্টটি প্রতিদিনের বাংলাদেশ পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো:

“জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি তথা চার শতাধিক শহীদের দল বিএনপি (১৪০ জনেরও বেশি ছাত্রদলের), সবচেয়ে বেশি আহত ও পঙ্গু নেতা-কর্মীর দল বিএনপি, সবচেয়ে বেশি রাজপথের যোদ্ধার দলও বিএনপি। সবার আগে, ১৬ জুলাই আবু সাঈদ ও ওয়াসিম আকরামের শহীদ হওয়ার রাতে, এক দফা ঘোষণা করেছিলেন তারেক রহমান। রেইড চালিয়ে পল্টনসহ দেশজুড়ে বিএনপির অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল হাজার হাজার নেতা-কর্মীকে, রিমান্ডে নিয়ে চালানো হয়েছিল পাশবিক নির্যাতন।

রাজপথে সক্রিয় ছিলেন বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা, অঙ্গ-সহযোগী ও পেশাজীবী প্রতিটি সংগঠনের সদস্য এবং নিবেদিতপ্রাণ সমর্থকেরা; ঠিক যেমন নেমে এসেছিলেন বাংলাদেশের প্রতিটি শ্রেণি, পেশা ও অবস্থানের ফ্যাসিবাদবিরোধী মানুষ। ভূমিকা রেখেছিলেন দেশ-প্রবাসের অগণিত অন্তঃপ্রাণ দেশপ্রেমিকরাও।

তাই বিএনপি বারবার বলে আসছে—এই গণঅভ্যুত্থান সবার; প্রতিটি গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের। অথচ গণঅভ্যুত্থানের নেতৃত্ব ও কৃতিত্ব নিয়ে নানামুখী ন্যারেটিভ তৈরী হচ্ছে। ক্রেডিট নিয়ে কাড়াকাড়ি, কিংবা শহীদ-ত্যাগীদের অবমূল্যায়ন করে রাষ্ট্রক্ষমতার ভোগ-মোহো, কোনোভাবেই গণঅভ্যুত্থানের আকাঙ্খা ছিল না।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com