বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকবো না: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার
রাজশাহীতে র‍্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে র‍্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিহাল খান :রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন আইডি বাগানপাড়া এলাকায় গাঁজা বিক্রির সময় মোঃ রনি (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‍্যাব-৫)। এসময় তার কাছ থেকে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, গতকাল ২৭ জুলাই (রবিবার) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মোঃ রনি’কে গ্রেফতার করা হয়, যিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হোসনিগঞ্জ এলাকার বাসিন্দা।


র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত রনি দীর্ঘদিন ধরে অজ্ঞাত স্থান থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি ভাবে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল। এছাড়াও, সে নিজেও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করত।

ঘটনার পর আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে মাদক, সন্ত্রাস, অস্ত্র, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে আসছে, যা চলমান রয়েছে বলেও জানায় র‍্যাব-৫।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com