বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ভারতের ‘সেভেন সিস্টার্সকে’ আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি হাসনাতের ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, থানায় মামলা বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য জব্দ তিন মাস পর বেনাপোল দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু অফিস কক্ষে প্রাথমিকের দুই শিক্ষকের হাতাহাতি জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় মুক্তিযোদ্ধাদের আলোচনাসভা বর্জন ওসমান হাদিকে গুলি: মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে জামায়াতের নির্বাচনি সভায় ইউনিফর্ম পড়ে বক্তব্য, পরে পুলিশ সদস্য বরখাস্ত সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল গাইবান্ধার সবুজের এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে
পঞ্চগড়ে বৃষ্টির প্রার্থনায় ইসতেস্কার নামাজ আদায়

পঞ্চগড়ে বৃষ্টির প্রার্থনায় ইসতেস্কার নামাজ আদায়

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজ—সালাতুল ইসতেস্কার আদায় করেছেন এলাকাবাসী। শনিবার (২৬ জুলাই) সকালে সদর উপজেলার চার মাইল এলাকার দ্বারিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

তীব্র তাপপ্রবাহ ও অনাবৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়ে স্থানীয় জনসাধারণ। এই পরিস্থিতি থেকে মুক্তির আশায় এলাকাবাসীর উদ্যোগে এ নামাজের আয়োজন করা হয়।

ইসতেস্কার নামাজে অংশগ্রহণ করেন জামিয়া কারীমিয়া মাদরাসার পরিচালক মাওলানা জমির উদ্দিন, ভুষিভিটা মাদরাসার মুফতি মাওলানা সুলতান, অবসরপ্রাপ্ত শিক্ষক আলাউদ্দিন, স্থানীয় ওলামায়ে কেরাম ও সাধারণ মুসল্লিরা।

নামাজে ইমামতি এবং দোয়া পরিচালনা করেন পঞ্চগড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মো. আবু বকর সিদ্দিক। তিনি বলেন,

“গত কয়েক দিনের অসহনীয় গরমে মানুষের জীবন বিপর্যস্ত। প্রচণ্ড তাপদাহে প্রাণ ওষ্ঠাগত। এ অবস্থায় মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য দোয়া করাই আমাদের করণীয়।”

দোয়ায় অনাবৃষ্টি ও তাপপ্রবাহ থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com