বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত দিনের হট্টগোলের জের রাতে সংঘর্ষে, পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে আহত ২১ মহাসড়কে যান চলাচল বন্ধ তেঁতুলিয়ায় কাজীর বিরুদ্ধে নানা অভিযোগ, লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে নিহত ১জন পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬ পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল ২ বছরের সায়ানের ছোট্ট জীবন” গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী
সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, নারীসহ আহত ৩

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, নারীসহ আহত ৩

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন দুই পুরুষ ও এক নারী। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের তেলিপাড়ায় ঘটনাটি ঘটেছে।

অভিযোগে জানা যায়, পশ্চিম বেলকা গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে আবু ছালেহ মিয়ার (৩৮) সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে একই গ্রামের মৃত কায়সার আলীর ছেলে ফুল বাবুর। মঙ্গলবার সকালে ছালেহ মিয়া তার চাচাতো ভাই শামছুল হককে নিয়ে চাঁন্দের মোড়ের দিকে যাওয়ার পথে তেলিপাড়া এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা ফুল বাবু ও তার পরিবারের সদস্যরা দলবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়।

হামলায় ফুল বাবু ও তার ছেলে পারভেজ ধারালো অস্ত্র দিয়ে ছালেহ মিয়ার মাথায় একাধিক আঘাত করেন। শামছুল হকের মাথায় ছোরা দিয়ে আঘাত করেন ফুল বাবুর মামা সালাম মিয়া। এ সময় ছালেহ মিয়ার স্ত্রী জেসমিন বেগম এগিয়ে এলে সালামের ছেলে দুলাল মিয়া তার কাপড় ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা চালান। পরে ফুল বাবুর স্ত্রী পারুল বেগম জেসমিনের গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।

তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় যুবক আতিকুর রহমান গুরুতর আহত ছালেহ মিয়া ও শামছুল হককে অটোতে করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জেসমিন বেগম প্রাথমিক চিকিৎসা নেন স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছ থেকে। বর্তমানে ছালেহ মিয়া ও শামছুল হক হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে অভিযুক্ত ফুল বাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও নানা কারণে তাকে পাওয়া যায়নি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com