বিজ্ঞাপন:
পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক::রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুলাই) রাত ৯টা ৫৫ মিনিটে কার্যালয়ের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে বলে পল্টন থানার ওসি নাসিরুল আমীন নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত চলন্ত অবস্থায় ককটেল ছুড়ে দ্রুত নাইটিংগেল মোড়ের দিকে পালিয়ে যায়। হঠাৎ বিস্ফোরণে রাস্তায় থাকা বাসযাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দিকবিদিক ছোটাছুটি করেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, “দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। বিষয়টি রাজনৈতিক সন্ত্রাসের অংশ হতে পারে।”

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ সম্ভাব্য অপরাধীদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com